
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু পালন এখন প্রান্তিক কৃষক ও খামারিদের বছরের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত হয়েছে।

চরাঞ্চলে বাড়ছে গবাদিপশু চুরি আতঙ্ক, নদীপথে সক্রিয় চোরচক্র
কোরবানির ঈদ সামনে রেখে ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে গবাদিপশু চুরি ও অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়ার ঘটনা। মাত্র এক সপ্তাহে জেলার বিভিন্ন চরাঞ্চলের বাথান থেকে প্রায় শতাধিক মহিষ ও গরু চুরি হয়েছে। নদীপথ ব্যবহার করে অস্ত্রধারীরা চালাচ্ছে এসব অভিযান। এতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন চরাঞ্চলের খামারিরা। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল টহল ও সংঘবদ্ধ চক্রের তৎপরতাকে দায়ী করছেন তারা।

সক্রিয় ‘জাল টাকা’ সিন্ডিকেট, কতটুকু সচেতন মানুষ?
কোরবানির ঈদ সামনে রেখে সক্রিয় ‘জাল টাকা’ সিন্ডিকেট। রীতিমতো ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চলছে জাল টাকার বিকিকিনি। কতটুকু সচেতন মানুষ? হাটে জাল টাকা শনাক্ত করার যন্ত্র কতটুকু সক্রিয়?

ভোলার গজারিয়া পশুর হাট; আড়াইশো বছর ধরে চলছে খাজনামুক্ত বেচাকেনা
পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ভোলার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে দেড় শতাধিক পশুর হাট। প্রতিদিনই জেলার বিভিন্ন হাটে বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন খামারি, ব্যবসায়ী ও ক্রেতারা। তবে এসব হাটের মধ্যে ব্যতিক্রমী ঐতিহ্য ও বিশেষ ব্যবস্থাপনার কারণে আলাদাভাবে পরিচিত ভোলা সদর উপজেলার গজারিয়া বাজার পশুর হাট। স্থানীয়দের কাছে এটি বেশি পরিচিত ‘মিয়া বাড়ীর দরজার হাট’ নামে।

পশু পালনে ব্যয় বৃদ্ধি, ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় পাবনার খামারিরা
দেশের কোরবানি পশুর একটা বড় অংশ সরবরাহ হয় পাবনা থেকে। গঠন-আকৃতি আর রঙের কারণে পাবনার গরুর চাহিদা সবসময়ই বেশি। এখানকার কোরবানির পশু রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হয়। তবে এবার পশু লালন পালনে অধিক খরচ হওয়ায় দুশ্চিন্তায় সাধারণ খামারিরা। যদিও প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, বাজার মনিটরিং ও মেডিকেল টিমের পাশাপাশি পশুর ন্যায্যমূল্য পাবে খামারিরা।

কোরবানি ঈদ ঘিরে ইন্দোনেশিয়ায় বাড়ছে উটের চাহিদা, লাভের আশা খামারিদের
গরু-ছাগলকে টেক্কা দিয়ে কোরবানি ঈদে ইন্দোনেশিয়ায় এবার জনপ্রিয় হয়ে উঠেছে উট। গরু-ছাগলের চেয়ে লাভ বেশি হওয়ায় উট পালনের দিকে ঝুঁকছেন খামারিরা। আমদানি কমিয়ে মাংসের চাহিদা পূরণে উট পালন বড় ভূমিকা রাখবে বলে আশা খামারিদের।

সাভারে প্রস্তুত হাজারের বেশি খামার, পছন্দের পশু খুঁজতে ক্রেতাদের আগাম ভিড়
ঈদুল আজহা ঘিরে সাভারে হাজারের বেশি খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। খামারিরা বলছেন, গো-খাদ্যের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের চাপ থাকলেও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রাকৃতিক খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে পশু। এরইমধ্যে আগেভাগেই পছন্দের পশু খুঁজতে খামারগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

জমে উঠছে রাজশাহীর কোরবানির পশুর হাট; হাজার কোটি টাকার বেচাকেনার আশা
ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীতে হাজার কোটি টাকার গবাদিপশু বেচাকেনার আশা করা হচ্ছে। এরই মধ্যে জমতে শুরু করেছে উত্তরের সিটি হাটসহ স্থানীয় হাটগুলো। তবে খাবারের দাম বাড়ায় গবাদিপশুর আশানুরূপ দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তায় খামারিরা।

কোরবানি ঈদ ঘিরে নারায়ণগঞ্জের খামারিদের ব্যস্ততা; চাহিদার তুলনায় বেশি পশুর সরবরাহ
আসন্ন কোরবানি ঈদ ঘিরে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের খামারিরা। এরই মধ্যে খামারগুলোতে আগাম বায়নার পাশাপাশি বিক্রিও শুরু হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, এবছর চাহিদার চাইতে বেশি পশু প্রস্তুত রয়েছে।

এভিয়ান ফ্লুতে ময়মনসিংহে মুরগি শূন্য খামার, পথে বসছেন খামারিরা
এভিয়ান ফ্লু’র সংক্রমণে ময়মনসিংহে মুরগি শূন্য ৪ উপজেলার বেশকিছু পোল্ট্রি খামার। পাশাপাশি খাবারের চড়ামূল্য ও ভ্যাকসিন সংকটে বাড়ছে লোকসানের বোঝা। পুঁজি হারিয়ে ব্যাংক ঋণের বোঝা ঘাড়ে নিয়ে অনেকে বন্ধ করে দিচ্ছেন খামার। সবচেয়ে বিপাকে ছোট ও মাঝারি উদ্যোক্তারা। শিল্প টেকাতে দেশে ভ্যাকসিন উৎপাদনসহ ক্ষতিগ্রস্তদের প্রণোদনা এবং কৃষি বিমা চালুর পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের।

সরিষা ক্ষেতে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা এলাকায় সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত খামারি রায়হান কবির দাবি করেছেন, পূর্বশত্রুতা থেকেই তার কবুতরগুলোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি গতকাল (সোমবার, ১ ডিসেম্বর) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‘সরকারি ভ্যাকসিন কোনো দান নয়, এটি খামারিদের অধিকার’
গবাদিপশুর জন্য সরকারি ভ্যাকসিন কোনো দান নয়, এটি পাওয়া খামারিদের অধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ (শনিবার, ৫ জুলাই) বিকেলে জেলার শাহজাদপুর উপজেলার রাওতারা সুইচ গেট এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।