
জার্মানিতে স্কলারশিপ, মাসিক ভাতাসহ যে যে সুবিধা থাকছে
বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণাগার এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। যারা দেশটিতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এসেছে বড় একটি সুযোগ। জার্মান ভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘হান্স সাইডেল ফাউন্ডেশন’ (Hanns Seidel Foundation - HSS) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আকর্ষণীয় এই স্কলারশিপের ঘোষণা দিয়েছে (Hanns Seidel Foundation Scholarship Germany 2027)।

বাংলাদেশ পুলিশে এএসআই পদে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ পুলিশ বাহিনীতে (Bangladesh Police Force) জনবল নিয়োগের লক্ষ্যে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (Cadet ASI Unarmed) পদে জেলাভিত্তিক শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আপনি যদি পুলিশে নিজের ক্যারিয়ার গড়তে চান, তবে অনলাইনের মাধ্যমে আগামী ২৮ এপ্রিল থেকে আবেদন শুরু করতে পারবেন।

বিনা খরচে ৫ হাজার নারী কর্মী নেবে জর্ডান, থাকছে যেসব সুবিধা
বিদেশের মাটিতে সরকারিভাবে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESEL)। জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে মোট ৫ হাজার দক্ষ ও স্বল্প দক্ষ নারী গার্মেন্টস মেশিন অপারেটর (Garments Machine Operator) নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে এবং বিনা খরচে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগ, আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স প্রফেশনাল (1st Year Professional Honours) ভর্তি কার্যক্রমের সময়সীমা ঘোষণা করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। যারা প্রফেশনাল কোর্সে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

কলম্বোতেই কী বিজয়ের ক্যারিয়ার শেষ?
কলম্বোয় কি ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসটা কি খেলে ফেললেন এনামুল হক বিজয়? টানা চতুর্থ ইনিংসে ব্যর্থতার পর উঠেছে এমন প্রশ্ন। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে চলমান শ্রীলঙ্কা সফরে সর্বোচ্চ ইনিংস খেললেও, বিজয় থেমেছেন মাত্র ১৯ রানে। ১০ বছরে ৮ টেস্টের ক্যারিয়ারে কখনোই বড় ইনিংসের দেখা পাননি ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো এ ব্যাটার।

৫৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার থেকে অব্যাহতি নিচ্ছেন ওয়ারেন বাফেট
৫৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার থেকে অব্যাহতি নিচ্ছেন ধনকুবের ওয়ারেন বাফেট। ছেড়ে দিচ্ছেন মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের প্রধান নির্বাহীর পদ। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, বিলিয়ন ডলারের স্বত্বাধিকারী হওয়ার পরও ওয়ারেন বাফেট কিংবা বার্কশায়ার হাথাওয়ের কর পরিশোধ নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। জানান, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পাবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট গ্রেগ অ্যাবেল।

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারালো বাংলাদেশ
কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেন শেখ মেহেদী।

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকা
চট্টগ্রাম টেস্টে হতাশার এক দিন পার করলো বাংলাদেশ। প্রথম দিনশেষে স্বাগতিকদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৩০৭ রান। ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটার জর্জি আর স্টাবস।

অগ্নিকাণ্ডের পর বরিশাল নগরীতে ইপিআই টিকা কার্যক্রম বন্ধ
বরিশাল সিটি করপোরেশনের এনেক্স ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে ইপিআই কার্যক্রমের রেফ্রিজারেটর, ভ্যাকসিন ক্যারিয়ার এবং টিকা। বন্ধ রয়েছে নগরীর ১০৩টি টিকাদান কেন্দ্রে কার্যক্রম। বিপাকে টিকাগ্রহীতারা। কর্তৃপক্ষ বলছে, ফ্রিজ ও ক্যারিয়ার পেলে শুরু হবে টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য বিভাগ বলছে, টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।