
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদুল ফিতরের দিনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করতে আসেন।

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজ (শুক্রবার, ৬ মার্চ) কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতারের আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে কূটনীতিকরা
সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার আগে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) প্রায় দুই ঘণ্টা ধরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (রোববার, ২৫ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এ বৈঠক শুরু হয়।

তারেক রহমানের সঙ্গে কূটনীতিকদের বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজধানীর গুলশানে কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বেলা ১১টার আগেই তারেক রহমান বৈঠকের উদ্দেশে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করেন। পরে ডেনমার্ক ও সুইডেনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হন।

খালেদা জিয়াকে বিভিন্ন দেশের কূটনীতিক-প্রতিনিধিদের শেষ শ্রদ্ধা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় আজ বিশ্ব ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। খালেদা জিয়ার মহাপ্রয়াণে সম্মান জানাতে বিদেশি অতিথিদের অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক গুরুত্ব লাভ করেছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হচ্ছেন ঢাকায় নিযুক্ত ৩২ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

যুক্তরাজ্যে আটক সাবেক কূটনীতিককে শর্তসাপেক্ষে জামিন
যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বাংলাদেশের সাবেক চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ ফয়সাল আহমেদকে হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগে আটক করেছিল। বার্মিংহামের সলিহুল এলাকায় গত ১৬ ডিসেম্বর তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন
বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিনেটে পাঠিয়েছে হোয়াইট হাউজ।

নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির
নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হচ্ছে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’র। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। প্রধান সমন্বয়কারী হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। এছাড়াও ঘোষণা করা হবে আর কে কে পাচ্ছেন দলের দায়িত্ব। সারা দেশ থেকে আসবে দলের নেতাকর্মীরা। বেলা ৩ টায় থেকে শুরু হবে আত্মপ্রকাশ অনুষ্ঠান।