
ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী
দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি অনলাইনে মনিটরিং করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সার আছে, বরাদ্দও বেড়েছে—তবু কুড়িগ্রামে কৃষকের দীর্ঘ লাইন
সার আছে, বরাদ্দও বেড়েছে। তারপরও কুড়িগ্রামে সার নিতে কৃষকের দীর্ঘ লাইন, বিক্ষোভ এমনকি সড়ক অবরোধের ঘটনাও ঘটছে। কোথাও আবার গুদাম ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কৃষি বিভাগ বলছে, জেলায় সার সংকট নেই। রবি মৌসুমে সংকট হতে পারে এমন আশঙ্কা থেকেই কৃষকের একটি অংশ আগাম সার কিনতে মরিয়া হয়ে উঠেছে। জেলা প্রশাসনের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

কুড়িগ্রামে সার লুট, ডিলার পয়েন্টের বেড়া ভেঙে ১৯৭ বস্তা নিয়ে গেলেন কৃষকরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কৃষকরা একটি ডিলার পয়েন্টের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে লুট হওয়া সারের অধিকাংশ বস্তাই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাড়েশ্বরী উপজেলা, কুড়িগ্রাম জেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইলে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২, আদালতে দায় স্বীকার
টাঙ্গাইলের বাসাইলে জোড়া খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) ভোরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

‘ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল’ নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী
কুড়িগ্রামে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। জিটুজি (সরকার-টু-সরকার) ভিত্তিতে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি এরইমধ্যে প্রকল্প এলাকায় ১৩৩ একর জমির মালিকানাও পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম। গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান
কুড়িগ্রাম-৪ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির
আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামে নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা উত্তরাঞ্চল। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচই’ আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের পাঁচটি জেলায় (লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা) একযোগে ১১টি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‘স্বাধীনতার ৫৪ বছরেও ভারত থেকে পানির ন্যায্য হিস্যা আদায় সম্ভব হয়নি’
তিস্তা নদীর ওপর মওলানা ভাসানী সেতু উদ্বোধন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এ সেতুর মাধ্যমে এ অঞ্চলে নতুন বিনিয়োগ আসবে। এসময় উপদেষ্টা জানান, স্বাধীনতার ৫৪ বছরেও ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিস্যা আদায় সম্ভব হয়নি। আজ (বুধবার, ২০ আগস্ট) ১ হাজার ৪৯০ মিটার সেতুর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

দুই দফা জানাজা শেষে সাংবাদিক মমিনুল ইসলামের দাফন সম্পন্ন
চিরনিদ্রায় শায়িত হলেন এখন টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে উত্তর জনপদের খবর গণমাধ্যমে তুলে ধরেছেন তিনি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে কুড়িগ্রামে দুই দফা জানাজা শেষে দাফন করা হয় গুণী এই সাংবাদিককে। তার মৃত্যুতে শোকাহত এখন টেলিভিশন পরিবার।