বঙ্গবাজার অগ্নিকাণ্ড: সাবেক এমপি আফজালকে গ্রেপ্তার দেখানোর আদেশ
বঙ্গবাজার কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার, ৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।