
ঘোড়া-রথ-তীরন্দাজিতে জমজমাট ওয়ার্ল্ড নোম্যাড গেমস
জমজমাট হয়ে উঠেছে নোম্যাড গেমসের আসর। তীরন্দাজ থেকে শুরু করে মধ্যযুগীয় নানা খেলায় জিততে মরিয়া প্রতিযোগিরা। ঘোড়া, রথ- কী নেই ময়দানে! শুরুতে মধ্য এশিয়ায় সীমিত থাকলেও, নোম্যাড গেমসের আসর ডালপালা ছড়াতে শুরু করেছে ইউরোপেও। পশ্চিমা অ্যাথলিটদের অংশগ্রহণে সত্যিকার অর্থে হয়ে উঠছে ওয়ার্ল্ড নোম্যাড গেমস।

বাংলাদেশের ফর্টিস লড়বে ভারত, কুয়েত-কিরগিজস্তানের বিপক্ষে
এএফসি চ্যালেঞ্জ লিগে 'সি' গ্রুপে বাংলাদেশের ফর্টিস লড়বে ভারত,কুয়েত আর কিরগিজস্তানের তিন ক্লাবের বিপক্ষে। শনিবার চূড়ান্ত হয়েছে তাদের সব ম্যাচের তারিখ ও সময়।

পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্য দেখাতে কিরগিজস্তান সম্মেলনে রাশিয়া-চীন-ইরানের নেতারা
পশ্চিমা প্রভাব মোকাবিলার লক্ষ্যে গঠিত আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫ বছর ফুর্তিতে আয়োজিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া, চীন, ইরান ও ভারতের শীর্ষ নেতারা। আগামী সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই সম্মেলন শুরু হতে যাচ্ছে। ফ্রান্স টুয়েন্টি ফোরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিরগিজস্তান ও মিসর সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিরগিজস্তান সফর করে বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি মিসর সফরে যাবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শির এই সফর চলবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিরগিজস্তানের ভিসা জটিলতা: দেশে ফিরে আটকা অর্ধশত বাংলাদেশি শিক্ষার্থী
ভিসা জটিলতায় পড়েছেন কিরগিজস্তানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশি অর্ধশত শিক্ষার্থী। প্রশাসনিক কাজ ও বিশ্ববিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে দেশে এসে আটকা পড়েছেন তারা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও ফেরার সময় ভিসার আবেদন বাতিল করে দিয়েছে দেশটি। যাদের অনেকের ২ বছরে খরচ হয়েছে ২০ লাখ টাকার বেশি। দেশে আটকা পড়ায় অনিশ্চয়তায় ভবিষ্যৎ।

কিরগিজস্তানে গিয়ে বিপাকে হাজারো প্রবাসী, দূতাবাস না থাকায় মিলছে না সহায়তা
গত বছর কিরগিজস্তানে সাড়ে ছয় হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। দূতাবাস না থাকায় তথ্য যাচাইয়ের সুযোগ পাননি অনেকে। ফলে প্রতারিত হয়ে কর্মহীন মানবেতর জীবনযাপন করছেন বহু কর্মী। এমনকি দেশে মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন করেও পাচ্ছেন না সরকারি সহযোগিতা।

কিরগিজস্তানের ঘটনায় ঢাকার নিন্দা, শিক্ষার্থী ফিরিয়ে আনার চেষ্টা
শনিবার রাত থেকে কিরগিজস্তানের বিশকেকের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শহরজুড়ে থমথমে অবস্থা। নিরাপত্তাহীনতায় বাইরে বের হচ্ছে না দেশটিতে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা। চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের দেশে ফেরানোর কথাও ভাবছে সরকার।

কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি। এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি জানান, দেশটিতে দূতাবাস না থাকায় উজবেকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে যোগাযোগ চলছে।

কিরগিজস্তানে চরম আতঙ্কে বিদেশি শিক্ষার্থীরা, আছেন বাংলাদেশিও
কিরগিজস্তানে এখনও চরম আতঙ্কে সময় পার করছেন বিদেশি শিক্ষার্থীরা। পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসস্থল লক্ষ্য করে হামলার ঘটনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনও রাজধানী বিশকেকে বিরাজ করছে থমথমে অবস্থা।

ইইসির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে কিরগিজস্তানের সহযোগিতা চায় বাংলাদেশ
তিন দিনের বাংলাদেশ সফরে আসা কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আভাজবেক আতাখানভ সোমবার (২২ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে বাংলাদেশকে সমর্থন দিতে দেশটিকে অনুরোধ জানানো হয়েছে।