সাতক্ষীরায় থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২
সাতক্ষীরার কালীগঞ্জ থানার পুরনো ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ (রোববার, ১২ জুলাই) দুপুর দেড়টার দিকে থানা চত্বরের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।