
সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস
দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে আজ (বুধবার, ২০ মে) সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া (Storm and Thunderstorm Alert in Bangladesh) বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব জেলায় অস্থায়ীভাবে কালবৈশাখি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department - BMD)।

সন্ধ্যার মধ্যে যে ৭ অঞ্চলে কালবৈশাখি ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে (রোববার, ১৭ মে) সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখি ঝড় (Nor'wester) ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department)। আচমকা ধেয়ে আসা এই ঝড়ের কারণে সংশ্লিষ্ট (Nor'wester Alert in 7 Regions) এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (Warning Signal Number 1) দেখাতে বলা হয়েছে।

আজ রাতের মধ্যে যে ৭ অঞ্চলে কালবৈশাখি ঝড়ের শঙ্কা
রাজধানী ঢাকাসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে আজ (মঙ্গলবার, ১২ মে) রাতের মধ্যে তীব্র বেগে কালবৈশাখি ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় (Weather Alert Bangladesh) এই তথ্য জানিয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ রাতে ঢাকাসহ যে ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস
দেশের ১৭টি জেলার ওপর দিয়ে আজ (রোববার, ১০ মে) মধ্যরাতের মধ্যে তীব্র কালবৈশাখি ঝড় (Kalbaishakhi Storm) ও বজ্রসহ বৃষ্টির (Storm Alert in 17 Districts) জোরালো শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (Cautionary Signal No. 1) দেখাতে বলা হয়েছে।

কালবৈশাখি ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ-ব্যবস্থা, মৌলভীবাজারের তিন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি
আকস্মিক কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলার তিনটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, ছয়টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে শতাধিক স্থানে তার ছিঁড়ে বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। হাজারও গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়েছে।

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখি ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আজ (রোববার, ৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা (Weather alert) দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড় (Nor'wester) ও বজ্রসহ বৃষ্টি (Thunderstorm) বয়ে যেতে পারে।

ভোলায় কালবৈশাখি ঝড়ে নৌকাডুবি
ভোলার মেঘনা নদীতে মাছধরার সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ইসমাইল মাঝি (৪২) নামে এক জেলেসহ একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনা ঘটেছে।

৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হতে পারে কালবৈশাখি ঝড়
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখি ঝড় ও অতিবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যার মধ্যে যে ২০ জেলায় কালবৈশাখির আভাস
দেশের ২০টি জেলায় আজ (বুধবার, ২৯ এপ্রিল) সন্ধ্যার মধ্যে তীব্র কালবৈশাখি ঝড় (Kalbaishakhi Storm) আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (Warning Signal No. 1) দেখাতে বলা হয়েছে।

কালবৈশাখি ও ভারী বৃষ্টির দাপট থাকতে পারে আরও ৩-৪ দিন
টানা তাপপ্রবাহের পর পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে শুরু হয়েছে কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, থেমে থেমে বৃষ্টির এ প্রবণতা আগামী আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে। অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।

মৌলভীবাজারে কালবৈশাখি ঝড়ে পল্লী বিদ্যুতের লাইন-সরঞ্জামের ব্যাপক ক্ষতি
গত দুই দিনে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলায় কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক লাইন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিতরণ লাইন ও বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙে পড়ে নষ্ট হয়েছে ট্রান্সফরমারসহ মূল্যবান সরঞ্জামের।

পাঁচ বিভাগে কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর আজ রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখি ঝড়ের সতর্কবার্তা দিয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।