
দণ্ড বাতিল করে পেরুর সাবেক প্রেসিডেন্টের মুক্তির নির্দেশ আদালতের
পেরুর সাংবিধানিক আদালত সাবেক প্রেসিডেন্ট ওল্লান্তা উমালার ১৫ বছরের কারাদণ্ড বাতিল করেছেন। আদালতের এই আদেশের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। ব্রাজিলের নির্মাণ জায়ান্ট ওডেব্রেখটকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী বিশাল এক দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে ওই সাজা দেয়া হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ড-অর্থদণ্ডে প্রতিবাদের ঝড় পিটিআই শিবিরে
১৯ কোটি পাউন্ডের আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা খান বিবিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়ায় প্রতিবাদের ঝড় বইছে পিটিআই শিবিরে। এতে ইমরান খানকে কারামুক্তির আন্দোলন আরও জোরালো ও সহিংস হয়ে ওঠারও শঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারাগারে বন্দি রেখে ইমরান খানের ওপর চালানো রাজনৈতিক নিপীড়ন আর কিছুতেই সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই নেতারা।