কাপ্তাই
কাপ্তাইয়ে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

কাপ্তাইয়ে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষেধাজ্ঞা ৩১ জুলাই থেকে বাড়িয়ে আগামী ১০ আগস্ট দিবাগত মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এতে মাছের প্রজনন মৌসুমের স্বাভাবিক তিন মাসের চেয়ে অতিরিক্ত ১৬ দিন বাড়লো এ নিষেধাজ্ঞা। এই সময় পর্যন্ত কাপ্তাই হ্রদের মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ থাকবে।

রাঙামাটিতে কাটেনি পাহাড়ধসের শঙ্কা; আশ্রয়কেন্দ্রে ২৩৬৬ মানুষ

রাঙামাটিতে কাটেনি পাহাড়ধসের শঙ্কা; আশ্রয়কেন্দ্রে ২৩৬৬ মানুষ

রাঙামাটিতে এখনো পাহাড়ধসের শঙ্কা কাটেনি। বৃষ্টি আর উজানের ঢলে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এরইমধ্যে জেলার ৮ উপজেলা ও দুই পৌর এলাকায় ৪০টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৩৬৬ জন আশ্রয় নিয়েছেন। জেলার ৬ উপজেলায় ছোটবড় ১২৫টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টির স্রোতে নিখোঁজ হয়ে জেলার মগবান ও বিলাইছড়ির ফারুয়ায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

রাঙামাটির কাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেল চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি পাচারকারীদের। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবার পর এটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটির দর্শনীয় স্থান

ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটির দর্শনীয় স্থান

ঈদের তৃতীয় দিনে পর্যটকে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটির দর্শনীয় স্থানগুলো। পর্যটকদের ঘিরে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাই—এই তিন পর্যটনকেন্দ্রে বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজে এরই মধ্যে শতভাগ পর্যন্ত বুকিং হয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

কাপ্তাইয়ে বাস তল্লাশিতে ১০০ দা উদ্ধার, চালক-হেলপার আটক

কাপ্তাইয়ে বাস তল্লাশিতে ১০০ দা উদ্ধার, চালক-হেলপার আটক

রাঙামাটির কাপ্তাই কুকিমারা বিজিবি চেকপোস্টে তল্লাশিতে একটি বাস থেকে ১০০টি দেশিয় ধারালো দা উদ্ধার করেছে বিজিবি। নাশকতার উদ্দেশ্যে বান্দরবান থেকে খাগড়াছড়িতে এসব অস্ত্র নেয়া হচ্ছিল বলে জানায় বাসের চালক ও হেলপার।

কাপ্তাই হ্রদ পর্যটন বিকাশে বড় ভূমিকা রাখছে: কাজল তালুকদার

কাপ্তাই হ্রদ পর্যটন বিকাশে বড় ভূমিকা রাখছে: কাজল তালুকদার

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেছেন, কাপ্তাই হ্রদ প্রথমে মাছ উৎপাদনের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে এটি পর্যটন বিকাশে বড় ভূমিকা রাখছে। মানুষ রাঙামাটিতে এসে প্রকৃতি, লেক, ঝর্ণা দেখতে চান এবং খরচ করতে আগ্রহী। কিন্তু আমরা সে অনুযায়ী প্রস্তুত নই। তাই রাঙামাটিকে আরও পর্যটনবান্ধব করে তুলতেই এই প্রশিক্ষণ আয়োজন।

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় বাঁধের ১৬টি স্পিলওয়ে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) মধ্যরাতে খুলে দেয়া হয়। বাঁধের উজান অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে এবং ভাটি অঞ্চলে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

আজ বিকেলে খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

আজ বিকেলে খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ের গেট) খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (সোমবার, ৪ আগস্ট) বিকাল ৩ টায় গেটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেয়া হবে। বাঁধের উজান ও ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

কাপ্তাই হ্রদে নামছে পাহাড়ি ঢলের পানি, কমেছে বৃষ্টিপাত

কাপ্তাই হ্রদে নামছে পাহাড়ি ঢলের পানি, কমেছে বৃষ্টিপাত

রাঙামাটির কাপ্তাই হ্রদে নেমে যেতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি। প্রায় এক সপ্তাহের টানা বর্ষণ শেষ মঙ্গলবার (৩ জুন) দুপুর থেকে কমে এসেছে বৃষ্টিপাত। তবে এখনও জেলার ৫ উপজেলার ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যাকবলিত রয়েছে। এতে দুর্যোগকবলিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬৫ জন। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হওয়ায় আপাতত স্বস্তি মিলেছে জনমনে।

রাঙামাটির চিৎমরমে বুনো হাতির তাণ্ডব, লণ্ডভণ্ড ঘরবাড়ি

রাঙামাটির চিৎমরমে বুনো হাতির তাণ্ডব, লণ্ডভণ্ড ঘরবাড়ি

রাঙামাটি কাপ্তাইয়ে বুনো হাতির পাল তাণ্ডব চালিয়েছে। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি। এসময় ঘর থেকে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন এক পরিবারের সদস্যরা। গতকাল রোববার (২৫ মে) রাত ৮টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকার আবু তাহেরের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রকৃতির রূপ দেখতে রাঙামাটিতে পর্যটকদের ভিড়

প্রকৃতির রূপ দেখতে রাঙামাটিতে পর্যটকদের ভিড়

পার্বত্য জেলা রাঙামাটির দর্শনীয় স্থানগুলো পর্যটককে মুখর হয়ে উঠেছে। পর্যটকদের ঘিরে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাই এই তিন পর্যটনকেন্দ্রে বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। আবাসিক হোটেল রিসোর্টে এরই মধ্যে ৮০ থেকে শতভাগ পর্যন্ত বুকিং হয়েছে। সব মিলিয়ে দৈনিক প্রায় দেড় কোটি টাকার ব্যবসা হয়ে থাকে বলছেন খাত সংশ্লিষ্টরা।