
দক্ষিণ কোরিয়ার কইকা স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তাদের থেকে আবেদন আহ্বান
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭ এ অংশগ্রহণের জন্য সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা
শেরপুর জেলার জনগণের বহুল প্রত্যাশিত প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।

পুলিশ প্রটোকল ছাড়াই আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আজ (সোমবার, ৮ জুন) আকস্মিক পরিদর্শন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এ পরিদর্শনে অংশ নেন।

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমার নির্দেশ
ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন শ্রেণির কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়ার জন্য পুনরায় নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের বিবরণী আবশ্যিকভাবে ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি মেনে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা
জ্বালানি সাশ্রয়ে সরকার নির্ধারিত নতুন সময়সূচি মেনে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টার সময়সূচি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেয় সরকার।

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ
ভূমি প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক পরিদর্শন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়েছে। গতকাল (বুধবার, ৪ মার্চ) সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত সময় পরেও অফিস তালাবদ্ধ দেখতে পান তিনি। এ ঘটনায় তিনজনকে বদলি করা হলো।

৫ জেলার ডিসি প্রত্যাহার
পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। আজ (রোববার, ১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

১ দিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আগামী এক দিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।

শুক্রবার থেকে মেট্রোরেল বন্ধের ঘোষণা দিলো ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা
স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় আগামীকাল (শুক্রবার, ১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (সোমবার, ৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে তাদের মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা চাইলেন ২৫ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা
বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি বৈষম্যের প্রতিবাদ ও সমান সুবিধা দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ। আজ (শনিবার, ২৫ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত ২৫টি ক্যাডারের কর্মকর্তারা ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধার দাবি জানান।