চীন-রাশিয়া সম্পর্ক বহিরাগত চাপেও অটুট: ওয়াং ই
বাইরের চাপ থাকা সত্ত্বেও চীন ও রাশিয়ার সম্পর্ক শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ (রোববার, ৮ মার্চ) জাতীয় গণকংগ্রেসের ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বেইজিং ভিত্তিক চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানায়।