
সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত চীন-ইন্দোনেশিয়া
সামরিক সম্পর্ক আরও জোরদার করা এবং খনিজ, জ্বালানি ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে চীন ও ইন্দোনেশিয়া। আজ (শুক্রবার, ২১ আগস্ট) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে জাকার্তা।

শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি: ম্যানিলায় রুবিও-ওয়াং বৈঠক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরকে ‘অত্যন্ত ইতিবাচক’ করে তুলতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার প্রয়োজনীয়তা নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনা করেছেন তিনি। আজ বুধবার (২২ জুলাই) ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের আঞ্চলিক এক বৈঠকের ফাঁকে তাদের এই বৈঠক হয়।

ইরানের সঙ্গে বৈঠকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির’ আহ্বান চীনের
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে আজ (বুধবার, ৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছেন।