ওকিনাওয়া
তাইওয়ানে টাইফুন চাম্পির আঘাত; নিহত ১, আহত পাঁচ শতাধিক

তাইওয়ানে টাইফুন চাম্পির আঘাত; নিহত ১, আহত পাঁচ শতাধিক

শক্তিশালী টাইফুন চাম্পির আঘাতে তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। ঝড়ের প্রভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় বাসিন্দাদের ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ানে সতর্কতা; বাতিল শত শত ফ্লাইট

শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ানে সতর্কতা; বাতিল শত শত ফ্লাইট

পূর্ব এশিয়ায় ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি। এর প্রভাবে শুক্রবার তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলজুড়ে বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে এবং বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাইওয়ানের স্কুল, সরকারি-বেসরকারি দপ্তর ও পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখা হয়েছে। ঝড়ের কবলে পড়ে সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৭১ জন। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

ওকিনাওয়ায় মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে হত্যার অভিযোগ; জাপানের কড়া প্রতিবাদ

ওকিনাওয়ায় মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে হত্যার অভিযোগ; জাপানের কড়া প্রতিবাদ

জাপানের ওকিনাওয়া দ্বীপে এক নারীকে ডাকাতি ও হত্যার অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক ও কড়া প্রতিবাদ জানিয়েছে জাপান সরকার। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

টাইফুন ‘ডলফিন’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপানের ওকিনাওয়া; সতর্ক চীন

টাইফুন ‘ডলফিন’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপানের ওকিনাওয়া; সতর্ক চীন

শক্তিশালী টাইফুন ‘ডলফিন’-এর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রদেশ। শনিবারের এই ঝড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন এবং ৫০ হাজারেরও বেশি ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। চীনের পূর্ব উপকূলে টাইফুনটি আঘাত হানার আশঙ্কায় বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে এবং ফেরি চলাচলও স্থগিত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প; সুনামির শঙ্কা নেই

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প; সুনামির শঙ্কা নেই

জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের হিরাত উপকূলের অদূরে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে সমুদ্রের তলদেশে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।