
বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, বিটিআরসির এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ
অবৈধ ও শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট বন্ধে আবার কঠোর পদক্ষেপে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC Illegal Phone Block Notice)। জাতীয় আইডেন্টিটি নিবন্ধন ব্যবস্থা বা এনইআইআর (National Equipment Identity Register - NEIR) আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পুরোপুরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার হ্যান্ডসেট ট্র্যাকিং ও নেটওয়ার্ক বন্ধের কার্যকর সুবিধাসহ ব্যবস্থাটি মাঠপর্যায়ে চালু হবে (BTRC NEIR Unregistered Phone Blocking System)।স

আপনার স্মার্টফোন আসল না নকল? এনইআইআর ও আইএমইআই যাচাইয়ের কৌশল
বর্তমানে স্মার্টফোন কেনার আগে বা পুরনো ফোন ব্যবহারের ক্ষেত্রে সেটি বৈধ কি না তা জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) অবৈধ হ্যান্ডসেট বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (National Equipment Identity Register - NEIR) কার্যক্রম জোরদার করেছে। এখন থেকে কোনো ফোন কেনার আগে সেটি এনইআইআর ডাটাবেসে নিবন্ধিত কি না এবং এর আইএমইআই (International Mobile Equipment Identity - IMEI) সঠিক কি না তা যাচাই করা বাধ্যতামূলক।

মোবাইলের দাম কমার সম্ভাবনা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান ঘোষণা করেছেন, যে দেশে বৈধ পথে মোবাইলের আমদানিতে শুল্ক (Import Duty) কমানো হবে। শুল্ক হ্রাস পেলে সরাসরি এর প্রভাব পড়বে মোবাইলের দামে (Mobile Phone Price), ফলে ক্রেতারা কম খরচে স্মার্টফোন (Smartphone) কেনার সুযোগ পাবেন।

মুঠোফোনে এনইআইআর সিস্টেম: প্রভাব পড়বে আমদানিতে, শুল্ক সংকটে বাড়বে দাম
১৬ ডিসেম্বর থেকে মুঠোফোনে এনইআইআর সিস্টেম কার্যকর করতে যাচ্ছে সরকার। এতে রেজিস্ট্রেশন করতে হবে নতুন, ব্যবহৃত বা ভিনদেশ থেকে আনা ফোন। পুরো বিষয়টিতে মুঠোফোন সংযোজন কোম্পানি বেশি সুবিধা পেলেও অতিরিক্ত শুল্কে সংকট হবে আমদানিতে, এতে বাড়বে মুঠোফোনের দাম। ব্যবসায়ীরা বিষয়টিকে সাধুবাদ জানালেও শুল্ক কমানোর দাবি তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এনইআইআর সিস্টেম চালু করা প্রয়োজন, তবে তা যেন গ্রাহক ও ব্যবসায়ীবান্ধব হয়- সে নিশ্চয়তা দিতে হবে সরকারকে।