এক দশক

রিজার্ভ চুরি মামলা: এক দশকের তদন্ত শেষে খসড়া অভিযোগপত্র প্রস্তুত
অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রায় এক দশক তদন্তের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনি পরামর্শের জন্য গেলো এপ্রিল মাসে অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। খসড়া অভিযোগপত্রে দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। ১০ হাজার পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রে উঠে এসেছে বিস্তারিত তথ্য।

‘এবারের বিপিএল দেখে মানুষ মনে করে এটা রেসলিংয়ের মতো সাজানো খেলা’
এবারের বিপিএলকে রেসলিংয়ের মতো সাজানো খেলা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এক দশক পরেও কেন শিক্ষা নিতে হবে বিসিবিকে? সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।