
গ্যাস সংকটে বন্ধ ময়মনসিংহ পাওয়ার স্টেশন, প্রভাব পড়েছে উৎপাদন খাতে
গ্যাস সংকটে প্রায় এক মাস ধরে বন্ধ ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ‘ময়মনসিংহ পাওয়ার স্টেশন’। বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড-আরপিসিএল'র উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ খাতে। বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে ব্যাপকহারে বেড়েছে লোডশেডিং। বেড়েছে ভোগান্তি, প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাতে। তবে গ্যাস পেলেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ।

রমজানে সামর্থ্য অনুযায়ী লোডশেডিং না করার আশ্বাস বিদ্যুৎ বিভাগের
নিজস্ব প্ল্যান্টের সক্ষমতা বাড়ানোর পরামর্শ
বিগত সময়ে অতিরিক্ত হিসাব দেখিয়েও রোজায় বিদ্যুতের চাহিদা শতভাগ পূরণ হয়নি। কিন্তু এবার সামর্থ্য অনুযায়ী লোডশেডিং না করার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। যদিও আদানি আর আমদানি গ্যাসে নির্ভর করেই মেটাতে হবে চাহিদা। তবে বর্তমান পরিস্থিতিতে আদানির ওপর পুরো নির্ভর না থেকে নিজস্ব প্ল্যান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের।