উপজেলা কৃষি অফিস
টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত, ক্ষতির মুখে চাষিরা

টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত, ক্ষতির মুখে চাষিরা

টাঙ্গাইলের মধুপুরে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর কলা-পেঁপে, ফলজ ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় কলা, আনারস, পেঁপে ও সবজির বাগান ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকার বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। কোথাও কলাগাছের মাজা ভেঙে গেছে, কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পেঁয়াজের খ্যাতির পর পাবনায় টমেটো চাষেও সাফল্য, কৃষকের মুখে হাসি

পেঁয়াজের খ্যাতির পর পাবনায় টমেটো চাষেও সাফল্য, কৃষকের মুখে হাসি

কৃষিতে সমৃদ্ধ পাবনায় পেঁয়াজের সুনাম ও খ্যাতি রয়েছে দেশজুড়ে। মাটির উর্বরতা ও সহিষ্ণুতা ভালো হওয়ায় এ জেলায় কৃষিতে রয়েছে ব্যাপক সম্ভাবনা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় শীতের টমেটো চাষ করে লাভবান কৃষকরা। এর পাশাপাশি সার, বীজ ও বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।

নওগাঁয় জি-৯ কলা ও ফিলিপাইন কালো আঁখের চাষে সফলতা

নওগাঁয় জি-৯ কলা ও ফিলিপাইন কালো আঁখের চাষে সফলতা

নওগাঁর রানীনগর উপজেলায় টিস্যু কালচারের জি-৯ জাতের উচ্চ ফলনশীল কলা ও উন্নত জাতের ফিলিপাইন কালো আখ চাষে সফল হয়েছেন উদ্যোক্তারা। প্রতিনিয়ত এ বাগানটি দেখতে আসছেন আগ্রহী উদ্যোক্তা ও কৃষকরা। আর সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস।