উদ্ভাবন
১২-১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ইনোভেশন ফেয়ার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

১২-১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ইনোভেশন ফেয়ার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, উদ্ভাবনের সঙ্গে নীতি, বিনিয়োগ, শিল্পখাত ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’।

যে রোবট আকাশে উড়ে, পানির নিচেও চলে

যে রোবট আকাশে উড়ে, পানির নিচেও চলে

আকাশে উড়তে পারে, আবার পানির নিচে সাঁতারেও সক্ষম—এমন একটি রোবট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক। মাত্র ৩০০ ডলার মূল্যের এই হালকা ওজনের রোবটটি ভবিষ্যতে মহাসাগর পর্যবেক্ষণ ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রযুক্তির নতুন দিগন্ত: আলোচনায় যুগান্তকারী ১০ উদ্ভাবন

প্রযুক্তির নতুন দিগন্ত: আলোচনায় যুগান্তকারী ১০ উদ্ভাবন

প্রযুক্তি জগতে পরিবর্তনের গতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেকটাই বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, জীব বিজ্ঞান-প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় প্রতিনিয়ত নতুন উদ্ভাবন মানুষের জীবন, অর্থনীতি ও সমাজব্যবস্থাকে নিয়ে যাচ্ছে নতুন মোড়ে। এ বাস্তবতায় কোন প্রযুক্তিগুলো সামনের বছরগুলোতে বড় মাত্রায় প্রভাব ফেলতে পারে সে বিষয়ে এমআইটি টেকনোলজি রিভিউ প্রতিবছরের মতো রিভিউ প্রতিবেদন প্রকাশ করেছে।

উচ্চ ফলনশীল সরিষার নতুন জাত উদ্ভাবন

উচ্চ ফলনশীল সরিষার নতুন জাত উদ্ভাবন

উচ্চ ফলনশীল সরিষার নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। উপকূলীয় এলাকায় কম খরচে চাষ উপযোগী বারি-১৮ নামের এ সরিষার ফলন হবে দ্বিগুণ। নতুন এ জাত ছড়িয়ে দেয়া গেলে কমতে পারে ভোজ্যতেলের আমদানি।

আলুর নতুন জাতে কমবে উৎপাদন খরচ

আলুর নতুন জাতে কমবে উৎপাদন খরচ

আলুর লেইট ব্লাইট রোগ প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনে সফলতা পেয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এতে আলু উৎপাদনে খরচ কমার পাশাপাশি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষকরা।