
ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২২ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

গাড়ি কিনতে চান? এখন ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ৮০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক লোন!
পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে এবং গ্রাহকদের উৎসাহিত করতে ব্যাংক ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ির (Electric and Hybrid Vehicles) জন্য ব্যাংকগুলো একজন ব্যক্তিকে সর্বোচ্চ ৮০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। গত (মঙ্গলবার, ৫ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

জ্বালানি সংকটে বিকল্পে ঝোঁক; ভরসা খুঁজছেন ইলেকট্রিক গাড়িতে
চলমান জ্বালানি সংকটের কারণে সৃষ্ট দুর্ভোগ এড়াতে ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন অনেকে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি ও এলপিজিতে রূপান্তরের হার। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাময়িকভাবে জ্বালানির ওপর চাপ কমালেও দীর্ঘমেয়াদে সুফল পেতে বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার।