
ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন; ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো ছাড় নয় তেহরানের
ক্ষেপণাস্ত্র কর্মসূচী কখনোই বন্ধ করবে না ইরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে মাসকাটে ইরানের সঙ্গে আলোচনা অমীমাংসিত থাকার পর আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এতে যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের।

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকি, পাল্টা হুঁশিয়ারি ইরানের
পারমাণবিক ইস্যুতে সময় ফুরিয়ে আসছে বলে ইরানকে সতর্ক করে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত আছে তারা।

পারমাণবিক স্থাপনায় হামলা হলে পুনর্নির্মাণের হুঁশিয়ারি ইরানের
ইরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলা হলে নতুন করে সেই স্থাপনা নির্মাণের সক্ষমতা আছে তেহরানের। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানকে নতজানু অবস্থায় দেখতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইল যে ষড়যন্ত্র করছে তা শক্তভাবে প্রতিহত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।