ইরানে মার্কিন হামলায় বিমানবন্দরের ফায়ারফাইটার নিহত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশাহরের একটি বিমানবন্দরের স্থাপনায় আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের হামলায় একজন ফায়ারফাইটার বা অগ্নিনির্বাপণকর্মী নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।