দাবানলে পুড়ছে ইউরোপ-যুক্তরাষ্ট্র; বাড়ছে ক্ষয়ক্ষতি, নিখোঁজ ২৩
ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রেও যোগ হয়েছে দাবানল আতঙ্ক। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এরই মধ্যে পুড়ে গেছে ১৩০০ একর বনভূমি। জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয়দের। এদিকে, স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল শুরুর পর এখনও সন্ধান মেলেনি ২৩ জনের। আহত ও দগ্ধ ৮ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মৌসুমি শুষ্ক আবহাওয়া আর তাপপ্রবাহের কারণে স্পেন ছাড়াও দাবানলের কবলে ইউরোপের দেশ ফ্রান্স, পর্তুগাল ও গ্রিস।