
তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ওয়ান ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ (শনিবার, ৮ আগস্ট) ডিজিএফআইয়ের জেআইসি সেল নামক গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিসহ পরিদর্শক দল। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকা তিনি এ কথা বলেন।

গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দ ও বিজয়ের দিন: প্রধানমন্ত্রী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৯ ডিসেম্বর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, পলাতক ডিজিএফআইয়ের সাবেক ৪ মহাপরিচালক ও গ্রেপ্তার তিন সেনা সদস্যসহ ১৩ জনের অভিযোগ গঠনের জন্য ৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে আয়নাঘরে থাকতে হতো: হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, যদি ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে না যেতো, তাহলে হয়তো আমাকে এতদিনে মাটির নিচে কিংবা আয়নাঘরে থাকতে হতো। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পারছি।’

১৬ বছর মানুষের ওপর আগ্রাসন চালিয়েছে স্বৈরাচার সরকার: ফারুকী
জুলাই জাগরণে চার দিনব্যাপী কালচারাল ফেস্ট শুরু হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজন উদ্বোধন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সংস্কৃতি উপদেষ্টা। এসময় প্রেস সচিব বলেন, নতুন সাংস্কৃতিক যুদ্ধ চালিয়ে না গেলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গেল ১৬ বছর মানুষের ওপর আগ্রাসন চালিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার।

জুলাই গণঅভ্যুত্থান: যে জেলায় যতজন শহিদ; ততগুলো গাছ লাগানোর উদ্যোগ
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আগামীকাল (শনিবার, ১৯ জুলাই) সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি জেলায় শহিদদের সংখ্যার সমসংখ্যক গাছ লাগানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১৮ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ ঘোষণা দেয়া হয়।

'বিশ্ববাসী আয়নাঘর প্রত্যক্ষ করলেও ফ্যাসিবাদী শক্তি মিথ্যাচার করছে'
বিশ্ববাসী আয়নাঘর প্রত্যক্ষ করলেও ফ্যাসিবাদী শক্তি তা নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে: আমান আযমী
আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল্লাহিল আমান আযমী। আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগ দেশে 'আইয়ামে জাহেলিয়া' প্রতিষ্ঠা করেছিল: প্রধান উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশে 'আইয়ামে জাহেলিয়া (অন্ধকার যুগ)' প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) গোপন বন্দিশালা ও টর্চার সেল হিসেবে পরিচিত 'আয়নাঘর' পরিদর্শন শেষে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন: ছবিতে দেখুন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গোপন বন্দিশালা ও টর্চার সেল পরিদর্শন করেছেন, যেটি আয়নাঘর নামে পরিচিতি। আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগী পরিবার এবং তাদের সদস্যরা।

বিক্রি হচ্ছে শেখ মুজিবের বাড়ির ধ্বংসাবশেষ, স্মারক হিসেবেও নিচ্ছেন অনেকে
ধানমন্ডি ৩২ এর বাড়ির ধ্বংসাবশেষ এখনো নিয়ে যাচ্ছে উৎসুক জনতা। রড, সিমেন্টের স্ক্রাব তুলে নিচ্ছে তারা। নিম্নবিত্তরা তা বিক্রি করে দিচ্ছেন, আর কেউ কেউ স্মারক হিসেবে নিয়ে যাচ্ছেন। সকাল থেকেই উৎসুক জনতার কৌতূহল স্বৈরাচারের পরিণতি নিজ চোখে দেখতে।

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতদ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। এ সময় দেশি-বিদেশি মিডিয়া কর্মীরা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বলে জানানো হয়।