আলটিমেটাম
ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী, দায়িত্ব ছাড়ার আল্টিমেটাম

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী, দায়িত্ব ছাড়ার আল্টিমেটাম

যুক্তরাজ্যের কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জেরে এবার ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার নেতৃত্ব নিয়ে এরইমধ্যে প্রশ্ন তুলছেন খোদ লেবার পার্টির সহকর্মীরা। সোমবারের মধ্যে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে না দিলে স্টারমারকে চ্যালেঞ্জ করার আল্টিমেটাম দিয়েছেন লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী। আর, বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে হেনস্থা হওয়ায় পার্টির হেভিওয়েট পার্লামেন্ট সদস্যরা পদত্যাগ করলে স্টারমারের বিরুদ্ধে আনা হতে পারে অনাস্থা প্রস্তাবও।

সামাজিক মাধ্যমে আসক্তি: মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত

সামাজিক মাধ্যমে আসক্তি: মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির দায়ে যুগান্তকারী এক মামলায় প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে লস অ্যাঞ্জেলেসের জুরি বোর্ড। রায়ে বলা হয়, ইচ্ছাকৃতভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলো আসক্তি ছড়াচ্ছে। ২০ বছর বয়সি বাদী ভুক্তভোগীকে ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। সব অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা ও গুগল।

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক: ১৪ ফেব্রুয়ারি থেকে খালাস-সরবরাহ বন্ধের আলটিমেটাম

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক: ১৪ ফেব্রুয়ারি থেকে খালাস-সরবরাহ বন্ধের আলটিমেটাম

আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় কমেছে ফল বিক্রি। অনেকটাই ক্রেতাশূন্য চট্টগ্রামের পাইকারি বাজার ফলমণ্ডি। বাধ্য হয়ে লোকসান এড়াতে অনেক আড়তদার বিদেশি ফল বিক্রি বন্ধ করে দিয়েছেন। এদিকে আজ থেকে দুই দিন বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রেখেছেন ফল ব্যবসায়ীরা। এ অবস্থায় সম্পূরক শুল্ক প্রত্যাহার ও ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেয়া না হলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস ও সরবরাহ বন্ধ করে দেয়ার আলটিমেটাম দিয়েছে ফ্রেশ ফ্রুটস ইমপোর্টাস অ্যাসিয়েশন। এতে ফলের দাম আরো বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।