কলম্বিয়ার নির্বাচন: মুখোমুখি ‘শান্তি আলোচনা’ ও ‘দমন নীতির’ দুই আদর্শ
দীর্ঘ ছয় দশকের অভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘাত আর ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ডের মাঝেই আজ (রোববার, ২১ জুন) কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে ভোটারদের মনে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের চরম নিরাপত্তাহীনতা। গত পাঁচ বছরে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।