Recent event
আবাদ
নওগাঁয় ইরি-বোরো আবাদে ব্যস্ত কৃষকরা, বাড়তি খরচে লোকসানের শঙ্কা

নওগাঁয় ইরি-বোরো আবাদে ব্যস্ত কৃষকরা, বাড়তি খরচে লোকসানের শঙ্কা

উত্তরের জেলা নওগাঁয় চলছে ইরি-বোরোর আবাদ। আমন মৌসুমে ভালো দাম পাওয়ায় ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তোলার প্রত্যাশা তাদের।

ফলন ভালো হলেও মিষ্টি কুমড়ার ন্যায্যমূল্য পাচ্ছেন না চাঁদপুরের কৃষকরা

ফলন ভালো হলেও মিষ্টি কুমড়ার ন্যায্যমূল্য পাচ্ছেন না চাঁদপুরের কৃষকরা

চলতি বছর চাঁদপুরে রেকর্ড পরিমাণ জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে বাম্পার। কিন্তু ন্যায্য মূল্য না পেয়ে লোকসানে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষক। এদিকে, কুমড়ার ভালো দাম পেতে কিছু দিন সংরক্ষণের পর বিক্রি করার পরামর্শ কৃষি বিভাগের।

চলতি বছর হবিগঞ্জে ৭ লাখ ৮৬ হাজার টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

চলতি বছর হবিগঞ্জে ৭ লাখ ৮৬ হাজার টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

চলতি বছর হবিগঞ্জ জেলায় ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টনের বেশি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ থেকে চাল উৎপাদন হবে ৫ লাখ ২৪ হাজার ৩৪৫ টন।

কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বগুড়ায় কমেছে পাটের আবাদ

কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বগুড়ায় কমেছে পাটের আবাদ

কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বগুড়ায় কমেছে পাটের আবাদ। ভরা মৌসুমে হাট বাজারে কিছুটা সরবরাহ বাড়লেও আগের মতো মান সম্মত পাট মিলছে না। বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৩ হাজার টাকায়। এতে লোকসানের মুখে পড়ছেন চাষিরা। ব্যাপারিদের অভিযোগ, পাটকলগুলো সময়মতো বকেয়া টাকা না দেয়ায় পাট কিনতে পারছেন না তারা।

চট্টগ্রাম বন্দরে এলার্ট ৪, শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ

চট্টগ্রাম বন্দরে এলার্ট ৪, শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় রিমালের মহাবিপদ সংকেতে চট্টগ্রাম বন্দরে নিজস্ব সতর্কতা এলার্ট ৪ জারি করা হয়েছে। এরইমধ্যে জেটিতে থাকা সব জাহাজ গভীর সাগরে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নতুন করে পণ্যবাহী কোন জাহাজও চট্টগ্রাম বন্দর জেটিতে প্রবেশ করবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টা-রাত ৮টা পর্যন্ত বিমান ওঠানামাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে কতৃপক্ষ।

ফেনীতে প্রবাসী-যুবকরা ঝুঁকছেন সবজি চাষে

ফেনীতে প্রবাসী-যুবকরা ঝুঁকছেন সবজি চাষে

কৃষিতে প্রযুক্তির প্রসার ও ভালো মানের বীজ ব্যবহারে ফেনীতে বাড়ছে সবজির আবাদ। ভালো ফলন ও দাম পাওয়ায় চাষাবাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাস ফেরত, ব্যবসায়ী, শিক্ষিত যুবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কুষ্টিয়ায় পেঁয়াজের আবাদ বেড়েছে

কুষ্টিয়ায় পেঁয়াজের আবাদ বেড়েছে

গেল মৌসুমে ভালো দাম পাওয়ায় এবার পেঁয়াজের আবাদ বাড়িয়েছেন কুষ্টিয়ার কৃষকরা। কিন্তু জ্বালানি তেল, সার ও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ।