
রথযাত্রায় হয়রানি রোধে সরকার গুরুত্ব দিচ্ছে: বিমানমন্ত্রী
রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব, এ উৎসবে যেন কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) দুপুর ৩টায় মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ায় যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আজ (বৃহস্পতিবার, ৭ মে) বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা হন তারা।

বিমান সদর দপ্তর পরিদর্শনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সদর দপ্তর পরিদর্শন করেছেন।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুর ২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি জনগণ ও দেশের উন্নয়নের কথা চিন্তা করে: আফরোজা খান রিতা
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, ‘বিএনপি জনগণ ও দেশের উন্নয়নের কথা চিন্তা করে। আপনারা বিএনপিকে ক্ষমতায় আনলে দেশ ভালো থাকবে।’