Recent event
আন্দোলন পরিস্থিতি
নারী চিকিৎসক হত্যাকাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

নারী চিকিৎসক হত্যাকাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের একমাস পূর্তি এবং এই মামলায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ঘিরে শনিবার ( ৬ সেপ্টেম্বর) রাত থেকে আরও বেশি জোরালো হচ্ছে আন্দোলন পরিস্থিতি। আজ (রোববার, ৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নানা কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনরত চিকিৎসক, শিল্পী-কলাকুশলী, রিক্সাচালকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। আন্দোলনের এই উত্তাপ ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের মাঝেও।