আন্তর্জাতিক সম্মেলন
বেইজিংয়ের সামরিক চাপের মধ্যেই বিরল চীন সফরে তাইওয়ানের মন্ত্রী

বেইজিংয়ের সামরিক চাপের মধ্যেই বিরল চীন সফরে তাইওয়ানের মন্ত্রী

চীন ও তাইওয়ানের মধ্যকার চরম কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক ফোরাম এপেকের (এপিইসি) বৈঠকে যোগ দিতে চীন সফরে গেছেন তাইওয়ানের শ্রমমন্ত্রী হাং সান-হান। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এটিই কোনো তাইওয়ানিজ মন্ত্রীর প্রথম চীন সফর। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের চিকিৎসকদের অংশগ্রহণ

চীনের আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের চিকিৎসকদের অংশগ্রহণ

চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে অনুষ্ঠিত ১৩তম ‘গোল্ডেন ব্রিজ আন্তর্জাতিক ইউরোলজি’ সম্মেলনে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য: তথ্যমন্ত্রী

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প্রকৃত অর্থে তার মানবতা ও সভ্যতার চর্চা সম্পূর্ণভাবে বিকশিত করতে পারে না।

সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারে ‘ফিনিক্স সামিট-২০২৬’ শুরু

সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারে ‘ফিনিক্স সামিট-২০২৬’ শুরু

দেশে সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদার এবং ডিজিটাল স্থিতিশীলতা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ফিনিক্স সামিট-২০২৬’।

নয়াদিল্লিতে চলতি সপ্তাহে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন

নয়াদিল্লিতে চলতি সপ্তাহে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৪ ও ১৫ মে ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ১২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য

হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা করেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক নেতৃবৃন্দকে নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।

এমআইএসটিতে রোবোলিউশন-রাইকন ২০২৫ সমাপ্ত

এমআইএসটিতে রোবোলিউশন-রাইকন ২০২৫ সমাপ্ত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) উদ্যোগে দুই দিনব্যাপী ‘রোবোলিউশন ২০২৫’ এবং ৪র্থ আইইইই রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অব থিংস (রাইকন) নামক আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

কক্সবাজারে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ সম্মেলনে আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা

কক্সবাজারে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ সম্মেলনে আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে গতকাল (রোববার, ২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। আগামী ২৬ আগস্ট পর্যন্ত উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগ নামে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে। প্রথম দিনে সরকার কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। আজ (সোমবার, ২৫ আগস্ট) সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু

রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু

রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে আজ (রোববার, ২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। আজ থেকে আগামী ২৬ আগস্ট পর্যন্ত উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগ নামে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে।

ফিলিস্তিন সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

ফিলিস্তিন সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (রোববার, ২৭ জুলাই) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

জাতিসংঘের ফিলিস্তিন সম্মেলনে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন তৌহিদ

জাতিসংঘের ফিলিস্তিন সম্মেলনে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন তৌহিদ

জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গ্রিন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

গ্রিন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের যেসব দেশ উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিয়েছে, তারাই আজ বিশ্বের উন্নত দেশ। এক্ষেত্রে এশিয়ার সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো চীন ও জাপান। প্রতিষ্ঠান হিসেবে একটি বিশ্ববিদ্যালয় তখনই পূর্ণতা পায়, যখন সেখানে জ্ঞান সৃষ্টি ও গবেষণাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। জাতিগতভাবে এগিয়ে যেতে বাংলাদেশেও এই উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই। আজ (বৃহস্পতিবার, ৯ নভেম্বর) গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।