আজ (শুক্রবার, ২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা জোরদারে বর্তমান সরকারের নানা পরিকল্পনা রয়েছে। এ ধরনের সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক সাইবার নিরাপত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করে দেশের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আরও পড়ুন:
প্রতিমন্ত্রী বলেন, ‘সাইবার সিকিউরিটি এবং আইটি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা বাড়াতে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘ব্যাংকিং লেনদেন থেকে আর্থিক প্রতিষ্ঠান সবখানেই ডাটা সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ।’
সম্মেলনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রেজিলিয়েন্স, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে একাধিক সেশন অনুষ্ঠিত হবে।





