
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক থাকার আহ্বান
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষকে ভুয়া আইনি নোটিশ পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

‘সঠিক তথ্যপ্রবাহ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে’
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, অনেক ক্ষেত্রে সংরক্ষণশীল তথ্যপ্রবাহ, সীমিত প্রচার এবং পর্যাপ্ত জনসম্পৃক্ততার অভাবে জনগণের কাছে সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ও সঠিক ধারণা পৌঁছায় না। এই প্রেক্ষাপটে আইএসপিআরকে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর যোগাযোগ আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী
দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন
খুলনায় নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের (নিহম) উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যান্ড ও অর্কেস্ট্রার ওমান যাত্রা
বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল ওমানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আজ (রোববার, ৪ জানুয়ারি) বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ
সেনাবাহিনীর তীব্র নিন্দা
সুদানে জাতিসংঘের ঘাটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত এবং আহত সেনাসদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সেনাবাহিনী।

সুদানে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত: আইএসপিআর
সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৮ জন। যুদ্ধ এখনো চলমান রয়েছে।

বাংলাদেশ–নেদারল্যান্ডস নৌ-প্রতিরক্ষা সহযোগিতায় সমঝোতা স্মারক সই
সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কিংডম অফ নেদারল্যান্ডসের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত
নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচের প্রশিক্ষণ শেষে ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৭ ডিসেম্বর) বাংলাদেশ নেভাল একাডেমিতে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাদের মধ্যে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (রোববার, ৩০ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনী জাহাজ ‘গ্রিমিয়াশ্চি’। আজ (সোমবার, ১৭ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনা প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার। আজ (সোমবার, ৬ অক্টোবর) বিষয়টি জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।