
প্রচণ্ড গরমে রাস্তার আখের রস খাচ্ছেন? জেনে নিন ৫টি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও সতর্কতা
চলতি তীব্র তাদদাহ ও প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা আখের রস যেন মুহূর্তেই শরীরে এনে দেয় স্বস্তি ও প্রশান্তি। আখের রসকে প্রাকৃতিক এনার্জি ড্রিংক বলা হলেও রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই পানীয় উপকারের চেয়ে শরীরে বেশি ক্ষতি ডেকে আনছে না তো? পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, কিছু অতি প্রয়োজনীয় সতর্কতা না মেনে আখের রস পান করলে তা টাইফয়েড, ডায়রিয়া বা জন্ডিসের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে। সুস্থ থাকতে আজই জেনে নিন আখের রস খাওয়ার ৫টি গুরুত্বপূর্ণ সতর্কতা (Sugarcane Juice Health Risks and Side Effects in Summer)।

আখের রস উপকারী হলেও যে ৬ ধরনের মানুষের জন্য ক্ষতিকর
তীব্র দাবদাহে এক গ্লাস ঠান্ডা আখের রস (Sugarcane Juice) মুহূর্তেই শরীর ও মনে প্রশান্তি আনে। অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও পটাশিয়ামে ভরপুর এই পানীয়টি প্রাকৃতিক এনার্জি ড্রিংক হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া (Times of India) জানিয়েছে, প্রাকৃতিক হলেও আখের রস সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে এতে থাকা উচ্চমাত্রার প্রাকৃতিক চিনি এবং ক্যালোরি নির্দিষ্ট কিছু মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি (Health Risks) তৈরি করতে পারে।

আখের রস কি হিট স্ট্রোক থেকে বাঁচায়? যা বলছেন বিশেষজ্ঞরা
বৈশাখ-জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে জনজীবন ওষ্ঠাগত। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হিট স্ট্রোকের (Heat Stroke) ঝুঁকিও। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই সময়ে ক্লান্তি দূর করতে রাস্তার ধারের তৃষ্ণা নিবারক আখের রস (Sugarcane Juice) অত্যন্ত জনপ্রিয়। কিন্তু প্রশ্ন জাগে, এই আখের রস কি সত্যিই হিট স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থেকে আমাদের বাঁচাতে পারে?

ইফতারে ডাবের পানি না আখের রস: কোনটি আপনার শরীরের জন্য বেশি উপকারী?
দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা পানীয় শরীরের ক্লান্তি দূর করে প্রাণ জুড়িয়ে দেয়। তৃষ্ণা মেটাতে অনেকেই প্রাকৃতিক পানীয় হিসেবে ডাবের পানি (Coconut Water) অথবা আখের রস (Sugarcane Juice) বেছে নেন। কিন্তু পুষ্টিগুণ, হাইড্রেশন এবং স্বাস্থ্যের দিক থেকে কোনটি বেশি কার্যকর? আসুন জেনে নিই বিশেষজ্ঞ মতামত।

ডিজিটাল আখের রসের মেশিন বানিয়ে সাড়া ফেলেছে সৈয়দপুরের উদ্ভাবক
দেশে প্রথমবারের মতো ডিজিটাল আখের রসের মেশিন তৈরি করে সাড়া ফেলে দিয়েছে মঈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি প্রতিষ্ঠান। এর অন্যতম স্বত্বাধিকারী রুবাব আনসারী এই মেশিনের উদ্ভাবক। ৭৫ হাজার টাকার এই মেশিন উদ্ভাবনে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আরও অনেক মেশিন আধুনিকায়নের প্রতিশ্রুতি তাদের।

রাস্তার পাশের শরবতে মিলছে ক্ষতিকর ব্যাকটেরিয়া
গরমে এক গ্লাস ঠাণ্ডা পানি বা শরবত কতটা তাৎক্ষণিক স্বস্তি এনে দেয় তা কেবল রোদে পোড়া মানুষটাই জানেন। কিন্তু খোলা আকাশের নিচে ভ্রাম্যমাণ বিক্রেতাদের তৈরি শরবত কতটা নিরাপদ? এইসব শরবত নিয়ে টুকটাক পরীক্ষা হলেও নেই কোনো পাকাপোক্ত গবেষণা।