
দিনের অর্ধেক সময় অলস শাহ আমানত; এভিয়েশন হাব হলে বাড়বে বৈদেশিক আয়
চট্টগ্রামের আকাশপথে প্রতিদিন উড়ে যায় নানা দেশের শত শত বিমান। অথচ নিচের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরটি দিনের অর্ধেক সময় অলস পড়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, দূরপাল্লার বিমানের যাত্রাবিরতি বা টেকনিক্যাল ল্যান্ডিং হাব করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। সম্প্রতি চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। যার সম্ভাব্য ব্যয় ৩০০ মিলিয়ন ডলার।

বন্ধ আকাশপথ: ঈদে দেশে ফেরা অনিশ্চিত বহু কুয়েত প্রবাসীর
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে কুয়েতের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় এবারের ঈদের ছুটিতে দেশে ফেরা এখনও অনিশ্চিত বহু মধ্যপ্রাচ্য প্রবাসীর। কয়েকমাস আগে টিকিট কেটেও ফ্লাইট বাতিলের কারণে বিপাকে তারা। ভ্রমণে গিয়েও আটকে আছেন কেউ কেউ। ফ্লাইট চালু হওয়া পর্যন্ত যাত্রীদের অপেক্ষার অনুরোধ ট্রাভেল এজেন্টদের।

নতুন বাংলাদেশ গড়তে দৃড় প্রতিজ্ঞ সশস্ত্র বাহিনী
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, 'বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিমান বাহিনী দেশ মাতৃকার মহান সেবায় সর্বদা সচেষ্ট রয়েছে। আকাশপথে সর্বদা নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি দেশে-বিদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।'

চলতি বছর কাতারে পর্যটক বেড়েছে ২৫ শতাংশ
২০২৩ সালের আগস্টের চেয়ে চলতি বছরের আগস্ট পর্যন্ত কাতারে পর্যটকদের আনাগোনা বেড়েছে ২৫ শতাংশ। অ্যারাবিয়ান গালফ বিজনেস ইনসাইটের প্রতিবেদন বলছে, ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের মতো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের পর থেকে দেশটিতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকান পর্যটকদের সংখ্যা বেড়েছে।

রাজশাহীতে বাড়ছে আকাশপথে যাত্রা, মান বাড়াতে উদ্যোগ বেবিচকের
রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে আকাশপথের যাত্রা। বছর বছর আয় বাড়ছে শাহ মখদুম বিমানবন্দরের। বন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে বাড়ানো, ভূমি অধিগ্রহণ ও আধুনিক টার্মিনাল নির্মাণসহ নানা উদ্যোগে তৎপর বেবিচক, কাজ এগিয়েছে ৩২ শতাংশ।

সড়ক-রেলের দ্রুততায় আকাশপথে যাত্রী কমেছে
দেশের সড়ক ও রেলপথের যোগাযোগ দ্রুতগতির হওয়ায় আকাশপথে যাত্রী চলাচল কমেছে। এ অবস্থায় আন্তর্জাতিক রুটে চোখ দেশের এয়ারলাইন্সগুলোর।