
মধ্যপ্রাচ্য সংকট: ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো সচল, স্বীকারোক্তি ট্রাম্পের
ইরান যুদ্ধের অবসান নিয়ে কয়েক দিন আগেই আশার বাণী শুনিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর ঠিক উল্টো চিত্র ফুটে উঠলো তার সাম্প্রতিক বক্তব্যে। গতকাল (মঙ্গলবার, ৯ জুন) ট্রাম্প স্বীকার করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের বাহিনী যুক্তরাষ্ট্রের একটি ‘অত্যন্ত অত্যাধুনিক’ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করেছে। এ ঘটনার কঠোর জবাব দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধে সৌদিতে ৮ হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান: রয়টার্স
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। তাদের এমন উদ্যোগ বিশ্বজুড়ে বাহবা পেলেও এবার ইরান যুদ্ধে ইসলামাবাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ চলাকালে সৌদি আরবে এক স্কোয়াড্রান যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ৮ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান। তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন সরকারি সূত্রের বরাত দিয়ে এমন দাবি করেছ আন্তর্জাতিক এ সংবাদ সংস্থা। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ ও রিয়াদ।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানোর দাবি আমিরাতের
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবিলা করার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে বলেছে, বর্তমানে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের দিক থেকে আসা এসব হামলা প্রতিহত করছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের এখন কোনো নৌবাহিনী ও নৌ-প্রধান নেই: হেগসেথ
মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ দাবি করেছেন, ইরানের এখন কোনো নৌবাহিনী এবং কোনো নৌ-প্রধান নেই। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে দেশটিতে ধীরগতির এবং নিচ দিয়ে ওড়া বিমান ব্যবহার করছ। যা প্রমাণ করে যে ইরানের আর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই।

ইসফাহান বিমানবন্দরে হামলায় ‘এফ-১৪’ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরাইলের
ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের ইসফাহান বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে অজ্ঞাতসংখ্যক এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করেছে। এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় থাকবে ৪ স্তরের সুরক্ষা
২০২৮ এর নির্বাচনের আগে বিশ্বের সামনে চার স্তরের সুরক্ষা ব্যবস্থাসহ উন্নতমানের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাজির করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী তিন বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার। ট্রাম্পের এ গোল্ডেন ডোম প্রকল্পটি বাস্তবায়ন করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নতুন এ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া বা চীনের মতো দূরবর্তী দেশের হামলা প্রতিহত করতে সক্ষম, এমন দাবি হোয়াইট হাউজের।

ইউক্রেনে রুশ বাহিনীর রেকর্ড হামলা: পুতিনের ওপর চটেছেন ট্রাম্প
যুদ্ধবিরতি ইস্যুতে ফোনালাপকে উপেক্ষা করে ইউক্রেনে রুশ বাহিনীর রেকর্ড হামলায় পুতিনের ওপর চটেছেন ট্রাম্প। দিয়েছেন রাশিয়ান বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত। বিপরীতে জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন ট্রাম্প।

আরো ৮ মাস আগে ইরানে হামলার সিদ্ধান্ত নেয় ইসরাইল
জনসমর্থন বাড়াতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন নেতানিয়াহু। যার সিদ্ধান্ত নেয়া হয় আরও আট মাস আগে। ওয়াশিংটন পোস্টের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকেও যুদ্ধে টেনে আনেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তবে এপির প্রতিবেদন বলছে, ইরান যুদ্ধ নেতানিয়াহুর জন্য লাইফলাইন হয়ে এলেও ক্ষমতা ধরে রাখা কঠিন।

ইউক্রেনের সামরিক স্থাপনায় রাতভর রাশিয়ার হামলা
ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে ৪৭৯টি ড্রোন ও ২০টি মিসাইলের মাধ্যমে সোমবার রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার মধ্যরাতে রাশিয়ার প্রায় ৫০০টি ড্রোন ও ২০টি মিসাইল ঠেকাতে ব্যতিব্যস্ত ছিল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্তে গুলি বিনিময়, ২৪ বিমানবন্দর বন্ধ ভারতের
পাকিস্তানের সঙ্গে সংঘাতের মধ্যেই ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কমপক্ষে ২৪টি বিমানবন্দর এখনও বন্ধ। আর সীমান্তের নিয়ন্ত্রণরেখা এলাকায় আজ (শুক্রবার, ৯ মে) সকালে ফের গোলাগুলি শুরু হয়েছে দুই দেশের সেনাবাহিনীর। রাতভর আতঙ্ক আর উত্তেজনার মধ্যেই ১৫টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

পাকিস্তান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি নয়াদিল্লির
এবার ভারতের ১৫টি শহর লক্ষ্য করে পাকিস্তান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম বলছে, লাহোরে রাডারসহ ধ্বংস করা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একইদিনে, ইসরাইলে তৈরি ২৫টি ভারতীয় ড্রোন ধ্বংসের দাবি ইসলামাবাদের। এছাড়াও পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলায় ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আর নরেন্দ্র মোদির নেতৃত্বে সর্বদলীয় বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, অপারেশন সিন্দুরে নিহত সন্ত্রাসীর সংখ্যা একশো ছাড়িয়েছে।

ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহ করলো ইসরাইল
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ৯০টি ইন্টারসেপ্টর সরবরাহ করেছে ইসরাইল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিশ্চিত করেছে এই তথ্য।