
সংসদে অর্থবিল-২০২৬ পাশ
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ করা হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত বিধান প্রত্যাহার। আজ (সোমবার, ২৯ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাশ হয়।

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেছেন। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে জাতীয় সংসদে তার অফিস কক্ষে তিনি এ স্বাক্ষর করেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে পাস হলো অর্থবিল ২০২৪
বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে পাস হলো অর্থবিল ২০২৪। গৃহিত সংশোধনীগুলোর মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্কারোপের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বহাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। বাজেটের সমাপণী আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উভয়েই, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কিছু সময় চেয়েছেন। তবে দুর্নীতি বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।