Recent event
অভিবাসী সংকট
বিশ্বে এখন ২৮ কোটির ওপরে অভিবাসী

বিশ্বে এখন ২৮ কোটির ওপরে অভিবাসী

যুদ্ধ-সংঘাতের কারণে সারাবিশ্বেও বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী সংস্থা বলছে, সবশেষ তথ্য অনুযায়ী সারাবিশ্বে এখন ২৮ কোটির ওপরে অভিবাসী রয়েছে। এরমধ্যে ২০২৩ সালে ব্রিটেনে রেকর্ড সংখ্যক প্রায় নয় লাখ অভিবাসী এসেছে। রেমিট্যান্সের কারণে অভিবাসনের বিষয়টি উন্নয়ন আর সমৃদ্ধিতে অবদান রাখলেও অবৈধ অভিবাসী সংকট হয়ে গেছে বিশ্বনেতাদের মাথাব্যথার অন্যতম কারণ।

নির্বাচনী বিতর্কে যুক্তিতে এগিয়ে কামালা, হাস্যকর দাবি ট্রাম্পের

নির্বাচনী বিতর্কে যুক্তিতে এগিয়ে কামালা, হাস্যকর দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প-কামালা হ্যারিসের প্রথম বিতর্ককে ‘জ্বালাময়ী’ বলে ব্যাখ্যা করছে পশ্চিমা গণমাধ্যম। একশ মিনিটের বিতর্কে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পেছনে ঠেলে দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন কামালা। আর ভালো কিছু করতে চাইলে সাড়ে ৩ বছরে কেন করেননি বলে কামালাকে প্রশ্ন ছুঁড়ে দেন ট্রাম্প। অর্থনীতি, অভিবাসী সংকট, গর্ভপাত, রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধসহ নানা ইস্যুতে বিতর্কে জড়ান দুই প্রেসিডেন্ট প্রার্থী।