
গ্রিস উপকূল থেকে ২ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
গ্রিস উপকূল থেকে ২ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক।

ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় আগুন, ১৫৭ জনকে উদ্ধার
ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) ভোরে ফ্রান্সের বুলোনে-সুর-মের বন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফরাসি কোস্টগার্ড ওই নৌকা থেকে ১৫৭ জনকে জীবিত উদ্ধার করেছে।

স্পেনে অভিবাসী ঢলকে ঘিরে নতুন বিতর্ক; আলোচনায় ট্রাম্প-নেতানিয়াহু
সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের আকস্মিক ঢলের পেছনে ট্রাম্প-নেতানিয়াহু কলকাঠি নাড়তে পারেন বলে মনে করেছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, চলমান মধ্যপ্রাচ্য সংঘাত ও ন্যাটো ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে স্পেনের তিক্ত সম্পর্কের কারণে মরক্কোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তেল-আবিব।

ইউরোপযাত্রা: গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। টানা ছয় দিন সাগরে ভাসমান থাকার পর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা গ্রিক কোস্টগার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে স্টারমার প্রশাসন
অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এবার কঠোর অবস্থানে স্টারমার প্রশাসন। অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাজ্য জুড়েই জোরদার করা হয়েছে আটক অভিযান। বর্ডার সিকিউরিটি বিলেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে বর্তমান লেবার সরকার।