গ্রিস উপকূল থেকে ২ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

অভিবাসনপ্রত্যাশী
অভিবাসনপ্রত্যাশী | ছবি: সংগৃহীত
0

গ্রিস উপকূল থেকে ২ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক।

এছাড়া এসব অভিবাসীদের মধ্যে কয়েকজন মিসরের নাগরিকও আছেন। গ্রিসের সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়া’র বরাত দিয়ে শুক্রবার এ খবর দেয়া মিডল ইস্ট মনিটর।

এতে বলা হয়, গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে নৌকায় করে সাগর পেরিয়ে অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় লিবিয়ার উপকূল থেকে নৌকা করে কমপক্ষে ২০২ অভিবাসী এ দ্বীপে পৌঁছে।

এদিকে ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন হঠাৎ বেড়ে যাওয়ায় সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

জেআর