
গুরুত্বপূর্ণ তিনটি অধ্যাদেশ আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিমকোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শহিদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা ৭২ ঘণ্টা পার হওয়ার পর অনশন ভেঙেছেন। জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন কর্মসূচি স্থগিত করেন।

জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাশ
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজোলিউশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাশ হয়েছে। এগুলোর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাশ হয়েছে।

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাশ
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) জাতীয় সংসদে বিল পাশ হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ৯ অধ্যাদেশ সংসদে পাশ
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ৯টি অধ্যাদেশকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) পৃথক ৯টি বিল পাশ হয়েছে। বিলগুলোতে ধারাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ নিয়ে কোনো দীর্ঘ আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপনের পর সরাসরি কণ্ঠভোটে সেগুলো পাশ হয়।

অধ্যাদেশ বাতিলের চাপ রাজনৈতিক অঙ্গন থেকেই আসছে: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর না হওয়ার পেছনে মূলত দু’টি কারণ কাজ করছে, একটি আমলাতন্ত্র ও আরেকটি রাজনৈতিক প্রভাব।

রাষ্ট্র সংস্কারের অধ্যাদেশ নিয়ে টিআইবির উদ্বেগ
রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জারি করা বিভিন্ন অধ্যাদেশ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি দমন কাঠামো ঘিরে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ (সোমবার, ৬ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ উদ্বেগ প্রকাশ করেছেন।

জবাবদিহিতামূলক অধ্যাদেশগুলো সরকার বাতিল করতে চাইছে: আসিফ মাহমুদ
জবাবদিহিতামূলক অধ্যাদেশগুলো সরকার বাতিল করতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তী সরকারের ৯৮টি অধ্যাদেশ সংসদে হুবহু উত্থাপন
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু সংসদে উত্থাপন করা হয়েছে। এছাড়া ১৫টি সংশোধিত আকারে ও ১৬টি পরবর্তীতে যাচাই বাছাই এবং ৪টি এখনই বাতিল করার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এটি পেশ করেন ১৩ সদস্যের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির
জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির।

১৩৩ অধ্যাদেশের কোনটিই একেবারে বাতিল হবে না: আইনমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের কোনটিই একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল (রোববার, ২৯ মার্চ) রাতে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষ এ কথা বলেন তিনি।

২০টি বিষয় ছাড়া বাকি সব অধ্যাদেশে আমরা একমত: জয়নুল আবেদীন
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি বিষয়ের বাইরে বাকি সবগুলোতে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি একমতে পৌঁছেছে। আজ (বুধবার, ২৫ মার্চ) এ কথা জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।