
প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়তে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সব অংশীজনকে অটিজম সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি ও একটি প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামীকাল (বুধবার, ১৩ মে) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। আগামীকাল (বুধবার, ১৩ মে) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে দেয়া আজ (মঙ্গলবার, ১২ মে) এক বাণীতে তিনি এ কথা জানিয়েছেন।

অটিজম-বান্ধব পরিবেশ গড়তে ডিবিএল সিরামিকসের নতুন ইনক্লুসিভ গাইডলাইন
অটিজমে আক্রান্ত শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও পণ্য তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ডিবিবিএল সিরামিকস। ‘ডিজাইনড ফর লাইফ’ বিশ্বাস থেকে প্রতিষ্ঠানটি চালু করেছে একটি ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন, যা অটিজম-বান্ধব স্থান ও পণ্য তৈরিতে সহায়ক হবে।

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসে সচেতনতা সভা ও স্ক্রিনিং ক্যাম্প
১৫তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা ও স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে কিউর এসএমএ বাংলাদেশ, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এবং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিওটিএ)।