অটিজম-বান্ধব পরিবেশ গড়তে ডিবিএল সিরামিকসের নতুন ইনক্লুসিভ গাইডলাইন

ডিবিএল সিরামিকসের নতুন ইনক্লুসিভ গাইডলাইন
ডিবিএল সিরামিকসের নতুন ইনক্লুসিভ গাইডলাইন | ছবি: সংগৃহীত
0

অটিজমে আক্রান্ত শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও পণ্য তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ডিবিবিএল সিরামিকস। ‘ডিজাইনড ফর লাইফ’ বিশ্বাস থেকে প্রতিষ্ঠানটি চালু করেছে একটি ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন, যা অটিজম-বান্ধব স্থান ও পণ্য তৈরিতে সহায়ক হবে।

পৃথিবীতে ৬৮.১ মিলিয়ন শিশু অটিজমে আক্রান্ত। কিন্তু তাদের বেড়ে ওঠার জায়গা যেমন ঘর বা স্কুল অটিজম-ফ্রেন্ডলি করে আলাদাভাবে ডিজাইন করা হয় না। এ অদেখা বাস্তবতাকে সামনে এনে ডিবিএল সিরামিকস ছয় মাসের গবেষণার মাধ্যমে শিশুদের পছন্দ অনুযায়ী শেপ, রং ও টেক্সচার নির্ধারণ করে তৈরি হয়েছে এই গাইডলাইন, যেখান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম অটিজম-ফ্রেন্ডলি টাইলস ‘নিউরোটাইলস’।

গবেষণায় দেখা গেছে, শিশুরা হালকা রং, সিম্পল টেক্সচার এবং একই ধরনের প্যাটার্নে বেশি স্বস্তি পায়। এতে তাদের মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে এবং তারা নিজেদের ভালোভাবে সামলাতে পারে। এই গবেষণায় অংশ নেন ডাক্তার, সাইকোলজিস্ট, টিচার ও ডিজাইনাররা।

পাশাপাশি যুক্ত ছিলেন কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর বিশেষজ্ঞরাও।

ডিবিএল সিরামিকস চায় সবাই এ উদ্যোগের অংশ হোক। তাই তারা গাইডলাইনটি ওপেন-সোর্স করে দিয়েছে, যাতে যে কেউ এটি ব্যবহার করে অটিজম-ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করতে পারে। ওয়েবসাইট থেকে ব্নিামূল্যে এ গাইডলাইন ডাউনলোড করা যাবে।

ডিবিএল সিরামিকস বিশ্বাস করে যে অটিজম-বান্ধব রং, প্যাটার্ন দিয়ে যেকোনো স্পেস কখনও কখনও একটি শিশুর জন্য পুরো পৃথিবীটাই বদলে দিতে পারে।

ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘যদি অটিজম থাকা একটি শিশুও নিজের ঘরে প্রথমবারের মতো স্বস্তি পায়, তাহলেই আমাদের এই উদ্যোগ স্বার্থক।’

এএইচ