গাজার শান্তি পরিকল্পনা ঘিরে নতুন বিতর্ক; বদলে দিতে পারে রাজনৈতিক বাস্তবতা
গাজাকে ঘিরে শান্তি পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ‘বোর্ড অব পিস’ নামে এ উদ্যোগে গাজায় হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের প্রস্তাব দেয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ পরিকল্পনা গাজার রাজনৈতিক বাস্তবতাকেই বদলে দিতে পারে।