
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর গ্রেপ্তার
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। সেই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

‘ফ্যাসিস্টদের রুখতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে’
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি
চব্বিশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ (বুধবার, ১ জুলাই)। জুলাইয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে শতশত মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় শহীদ ও আহতদের। ছাত্রদলের এ আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের অবিশিষ্ট অংশ এখনও রয়ে গেছে, তাদের রুখে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাইকে নানাভাবে বিক্রি করেছে বিভিন্ন মহল- অভিযোগ করেন ছাত্রদল নেতারা।

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
আগামী জুলাই থেকে মাদরাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে। আজ (মঙ্গলবার, ৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অভ্যুত্থান পরবর্তী ভারতীয় মিডিয়ার উপস্থাপনা নিয়ে সমালোচনা
ভারতীয় অনেক গণমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে সামরিক ক্যু কিংবা গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে পটেনশিয়াল এনেমি হিসেবে চিত্রায়িত করাকে তীব্র সমালোচনা করেছেন অধ্যাপক, লেখক ও গবেষকরা। তারা বলেন, জুলাই অভ্যুত্থানকে মেনে নিতে পারছেন না অনেকে। গতকাল (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ছাত্র-জনতার আন্দোলনে ভারতীয় মিডিয়ার পরিবেশনার পর্যালোচনা নিয়ে ‘জুলাই গণপরিসর’ এর আয়োজনে একথা বলেন বক্তারা।