হবিগঞ্জে
হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

হবিগঞ্জে চা-বাগানে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আটক ১

হবিগঞ্জে চা-বাগানে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আটক ১

হবিগঞ্জের চা বাগানে ঘুরতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এসময় অভিযুক্তরা তরুণীর সঙ্গে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে বলে জানা যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়া (৩৫) নামক এক যুবককে লুট হওয়া স্বর্ণালঙ্কারসহ আটক করেছে বলে নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

জেলা প্রশাসকের প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে পরিবহন খাত সংশ্লিষ্টরা।

চলতি বছর হবিগঞ্জে ৭ লাখ ৮৬ হাজার টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

চলতি বছর হবিগঞ্জে ৭ লাখ ৮৬ হাজার টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

চলতি বছর হবিগঞ্জ জেলায় ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টনের বেশি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ থেকে চাল উৎপাদন হবে ৫ লাখ ২৪ হাজার ৩৪৫ টন।

হবিগঞ্জের বিভিন্ন ব্যাংকে অর্থ সংকট, জমানো টাকা তুলতে পারছেন না গ্রাহক

হবিগঞ্জের বিভিন্ন ব্যাংকে অর্থ সংকট, জমানো টাকা তুলতে পারছেন না গ্রাহক

হবিগঞ্জের ব্যাংকিং খাতে তৈরি হয়েছে অর্থ সংকট। ব্যাংকে জমানো অর্থ তুলতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে আমানতকারীদের। মফস্বল শহরে শাখাগুলোতে এমন তারল্য সংকটের প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের ভুল ব্যবস্থাপনা, মফস্বল থেকে কেন্দ্রীয় শাখায় অর্থ স্থানান্তর এবং আঞ্চলিক ঋণ বিতরণে অনাগ্রহের কারণেই এমন ভঙ্গুর অবস্থা তৈরি করেছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জে বেড়েছে সংঘর্ষের ঘটনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জে বেড়েছে সংঘর্ষের ঘটনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জে বেড়েছে সংঘর্ষের ঘটনা। রাজনৈতিক পটপরিবর্তনের পর জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন, আহত সহস্রাধিক। ক্রমে সংঘর্ষ বাড়ার কারণ হিসেবে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা কমে যাওয়াকে দায়ী করছেন সচেতন মহল। তবে পুলিশ বলছে, শিগগিরই স্বাভাবিক হবে পরিস্থিতি।