
জুলাই হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। আজ (রোববার, ৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মাত্র চার সেকেন্ডে ট্রাম্পের নৈশভোজে যেভাবে ঢুকে পড়েছিলেন বন্দুকধারী
মাত্র চার সেকেন্ডে নিরাপত্তাবলয় ভেঙে কীভাবে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে ঢোকার চেষ্টা করেছিলেন এক বন্দুকধারী, তার রোমহর্ষক ভিডিও প্রকাশ করেছেন মার্কিন কৌঁসুলিরা। ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতিতেই নিরাপত্তা বেষ্টনী চুরমার করে ভেতরে ঢুকে পড়ার এই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন হিলটনে হামলা: ৪৪ বছর আগে একই হোটেলে গুলিবিদ্ধ হন রোনাল্ড রিগ্যান
শনিবার রাতে ওয়াশিংটন ডিসির যে হোটেলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, ঠিক একই স্থানে ৪৪ বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানেকেও গুলিবিদ্ধ হতে হয়েছিল। কানেকটিকাট অ্যাভিনিউয়ের এই ওয়াশিংটন হিলটন হোটেলটি তাই আবারও মার্কিন রাজনীতির ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী হয়ে থাকল। খবর বিবিসি।

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যার চেষ্টা
কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গভীর রাতে ঘরে ঢুকে কান্তু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে রায়ান রাউথের আমৃত্যু কারাদণ্ড
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত রায়ান রাউথকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) ফ্লোরিডার একটি আদালতে এই চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। খবর বিবিসির।

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪
টাঙ্গাইলে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) থেকে আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইলে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার ১৮
টাঙ্গাইলে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিসহ ১৮ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) থেকে আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলাজুড়ে এ অভিযান চালানো হয়।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর সীমান্তে ফিলিপের দুই সহযোগী আটক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেরপুর সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ওসমান হাদির ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত: প্রবাসী বাংলদেশি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় কেঁদেছে পুরো দেশ। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় প্রবাসীরাও। এ হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা।

কাঠগড়ায় দাঁড়িয়ে যেকোনো শর্তে জামিন চাইলেন ডাকসু ভিপি প্রার্থী জালাল
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’ আজ আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, আমাকে মারতে গিয়ে তিনি (ভুক্তভোগী) নিজেই আহত হয়েছেন। ছুরিকাঘাত করা হয়নি, প্রয়োজনে মেডিকেল টেস্ট করানো হোক।

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলাটি আজ (বুধবার, ২৭ আগস্ট) শাহবাগ থানায় দায়ের করা হয়।