হকার
রাজধানীর ফুটপাত হকারদের দখলে—সিন্ডিকেটে হুমকিতে বৈধ ব্যবসা

রাজধানীর ফুটপাত হকারদের দখলে—সিন্ডিকেটে হুমকিতে বৈধ ব্যবসা

রাজধানীর ব্যস্ত ফুটপাতগুলো এখন পথচারীদের বদলে হকারদের দখলে, যা রাজধানীর বৈধ অর্থনীতিকে বড় ধরনের হুমকির মুখে ফেলছে। বাংলাদেশ দোকান-মালিক সমিতির তথ্য মতে, এরই মধ্যে দেশের বহু দোকানপাট বন্ধ হয়ে চাকরি হারিয়েছেন প্রায় ৬ লাখ কর্মী। হকারদের স্থায়ী পুনর্বাসন ও নেপথ্যের শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট নির্মূলের দাবি নগর পরিকল্পনাবিদদের। অন্যদিকে, সিটি করপোরেশন বলছে, জনভোগান্তি ও যানজট মুক্ত শহর গড়তে কোনোভাবেই ফুটপাত দখল করতে দেয়া হবে না।

ঢাকার সব স্থানে হকার বসতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ঢাকার সব স্থানে হকার বসতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেয়া হবে না, আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

রেজিস্টার্ড হকার ছাড়া রাস্তায় বসা যাবে না: ডিএসসিসি প্রশাসক

রেজিস্টার্ড হকার ছাড়া রাস্তায় বসা যাবে না: ডিএসসিসি প্রশাসক

এক সপ্তাহের মধ্যে হকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে এবং রেজিস্টার্ড হকার ছাড়া কেউ রাস্তায় বসতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়— হাইকোর্টের রুল

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়— হাইকোর্টের রুল

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সাদা রঙে ফুটপাত দখল: রাজধানীর সড়ক কি হকারদের হাতেই যাচ্ছে?

সাদা রঙে ফুটপাত দখল: রাজধানীর সড়ক কি হকারদের হাতেই যাচ্ছে?

রাজধানীতে দ্বিগুণ সংখ্যায় ফিরছে হকার। জীবিকার নামে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আবারও চলছে সড়ক ও ফুটপাত দখল। তবে এবার প্রশাসনিক মোড়কে। হকার কার্ড ও সাদা রঙ দিয়ে জায়গা নির্ধারণ করে বৈধতা দেয়া হচ্ছে অবৈধ স্থাপনাগুলোকে। সরকারের এমন উদ্যোগকে অযৌক্তিক আখ্যা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে আরও উৎসাহিত হবে হকাররা। যদিও প্রশাসন বলছে, সবই অস্থায়ী সিদ্ধান্ত।

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে। আজ (সোমবার, ৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের চাষারা নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। আহত দুই কর্মচারীর নাম জাহাঙ্গীর এবং রুহুল।

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

ঢাবিতে বহিরাগত-হকারদের নিয়ে মিছিলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি

ঢাবিতে বহিরাগত-হকারদের নিয়ে মিছিলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহিরাগত এবং হকারদের নিয়ে যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নেতারা।

হকার ও ফল ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে চসিকের ব্যতিক্রমী উদ্যোগ

হকার ও ফল ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে চসিকের ব্যতিক্রমী উদ্যোগ

চট্টগ্রামের পুরনো রেল স্টেশনের সামনের সড়কে হকার ও ফল ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে অভিনব সৌন্দর্য বর্ধন কার্যক্রম উদ্বোধন করেছে সিটি করপোরেশন। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

রাজধানীর ফুটপাতে ৫০ ইঞ্চি জায়গার বাৎসরিক চাঁদা দেড় লাখ টাকা!

রাজধানীর ফুটপাতে ৫০ ইঞ্চি জায়গার বাৎসরিক চাঁদা দেড় লাখ টাকা!

রাজধানীর ফুটপাতে ৫০ ইঞ্চি জায়গার জন্য বছরে দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন হকাররা। চাঁদা দিতে না পারায় টানা ১০ দিন ধরে বন্ধ বায়তুল মোকাররম ও জিপিওর মাঝে লিংকরোডের ৫০টি ফুটপাতের দোকান। এদিকে গাড়ি পার্কিংয়ের ইজারার নামে ফুটপাতে চাঁদাবাজির জন্য অতিরিক্ত জায়গা দেয়ায় হকারদের অভিযোগ সিটি করপোরেশনের বিরুদ্ধেও।

হকারদের দখলে বইমেলার প্রবেশ পথ, নীরব বাংলা একাডেমি

হকারদের দখলে বইমেলার প্রবেশ পথ, নীরব বাংলা একাডেমি

বইমেলার ভেতরে ও সামনে হরেক রকমের পণ্য নিয়ে বসেছে হকাররা, যা দেখে মনে হতে পারে এটি বাণিজ্যিক কোন মেলা প্রাঙ্গণ। ফুচকা, চটপটি থেকে শুরু করে পান-সুপারি, সবই মিলছে মেলাতে। প্রবেশপথে হকারদের জটলায় ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। বাংলা একাডেমিও যেন নীরব দর্শক।