
দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী
দেশে সারের কোনো ঘাটতি নেই, সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে বলে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেয়া হবে বলেও তিনি জানান।

ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে জিয়াউদ্দিন হায়দার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।

ফরিদপুরে রোগী মৃত্যুর ঘটনায় অভিযান; আল-জারাসহ পাঁচ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ফরিদপুরে অভিযান চালিয়ে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। অভিযানকালে প্রতিষ্ঠানগুলো অব্যবস্থাপনা ও অনুমতিবিহীন (লাইসেন্স বিহীন) কার্যক্রম পরিচালনা করায় এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে রোগী, স্বাস্থ্য বিভাগের উদ্বেগ
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিন্ড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এরইমধ্যে নগরীর আটটি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী পাঁচ মাস রোগী আরও বাড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

যশোরে সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা
আগামী ২৮ জুন (রোববার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোর জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদিন জেলার ৬টি উপজেলা ও যশোর পৌরসভায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী, উদ্বেগে ঝালকাঠির স্বাস্থ্য বিভাগ
ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ায় জেলা শহরের সাতটি এলাকাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। চলতি মৌসুমে দুই শতাধিক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; ঝুঁকিপূর্ণ ৭ এলাকা চিহ্নিত
ঝালকাঠিতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরের ৭টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা
শেরপুর জেলার জনগণের বহুল প্রত্যাশিত প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।

আড়াই বছরেও চালু হয়নি ঝিনাইদহের ভৈরবা হাসপাতাল, সেবা বঞ্চিত লাখো মানুষ
উদ্বোধন হয়েছে প্রায় আড়াই বছর আগে, কিন্তু আজও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী ভৈরবা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই প্রায় ৫০টি গ্রামের লাখো মানুষ। দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। আর স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।

আলীকদমে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২১
বান্দরবানের আলীকদমে হামের লক্ষণ নিয়ে তাংতুই ম্রো (৯) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২ মে) সকালে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকার ডাকাতি পাড়ায় নিজ বাড়িতে শিশুটি মারা যায়। এ নিয়ে ওই এলাকায় হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো।

সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক: মুস্তাফিজুর রহমান
দেশে ডেঙ্গু ও হামসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট
কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। হাম আক্রান্ত শিশু রায়হান (৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। এ নিয়ে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।