হরমুজ প্রণালিতে ‘বন্ধু’ দেশগুলোর জন্য বিশেষ সুবিধা: ইরান
হরমুজ প্রণালি পাড়ি দেয়া জাহাজগুলোর ওপর নতুন করে সেবা ফি আরোপ করা হবে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি। তবে চীনসহ ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোকে ‘বিশেষ সুবিধা’ দেয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।