
চার-পাঁচ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা
আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মাদক ব্যবসায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে নারীসহ আহত ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেয়ায় নারীসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের এই এলাকায় ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

আদমজীর পোশাক কারখানায় আবারও ৪০ শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের আওতাধীন ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের হঠাৎ অসুস্থ হয়ে পড়া ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনায় প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের অধিকাংশই নারী শ্রমিক বলে জানা গেছে।

অবশেষে পরিচয় মিললো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুর্ঘটনায় নিহতের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম মো. মজিবুর রহমান (৫১)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা এবং আ. রাজ্জাকের ছেলে।

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের সাবেক এক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন।

প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ইপিজেডের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে
প্রায় তিন ঘণ্টার টানা চেষ্টার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের গার্মেন্টসের স্টোর রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আজ (বুধবার, ১৫ জুলাই) ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ইপিজেডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. শাহিন মিয়া (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১২ জুলাই) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় নির্মাণাধীন মদিনা টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জে অস্ত্র-মাইক্রোবাসসহ ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ১২ জুলাই) ভোর রাতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি চিশতিয়া বেকারির সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়।

শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল (শুক্রবার, ২৬ জুন) দুপুর থেকে টানা ৬ ঘণ্টা ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জসহ বেশ কিছু এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে লেক থেকে তিনজনের মরদেহই উদ্ধার করে।

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৭৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব-১১। আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ হিল বাকি (২৩)। গতকাল (সোমবার, ২৫ মে ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।